
মাসুদ রানা সোহাগ,সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক এমপির আস্থাভাজন দোয়ারাজার উপজেলা শ্রমিক লীগের সফল সভাপতি ও সাবেক তিন বারের নির্বাচিত ইউপি সদস্য, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দোয়ারাবাজার ইউপি, তাজির উদ্দিন।
তার নির্বাচনী এলাকাসহ উপজেলায় ৯ ইউনিয়নের সকল শ্রেনী পেশার নারী-পুরুষ ভোটার, সকল ধর্মাবলম্বী মানুষের কাছে দোয়া, আশীর্বাদ কামনা করেছেন। আগামী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে তিনি জনগণকে সাথে নিয়ে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হতে ভোটারদের দোয়া চেয়েছেন তিনি। তরুণ প্রজন্মের নেতা কর্মীদের সাথে মত বিনিময় কালে তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হবেন বলে ঘোষনা দিয়েছেন । সকল ভোটারসহ তার নির্বাচনী এলাকার জনগনের কাছে দোয়া চাইছেন।
তাজির উদ্দিন বলেন, আমি দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করব। আমি দোয়ারাবাজার উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ ও পুরুষ-মহিলা ভোটারদের কাছে দোয়া চাইতে তাদের বাজার হাটে গণসংযোগ এর মাধ্যমে উঠান বৈঠক করে সৌজন্য সাক্ষাৎ করছি। ভোটারদের আমাকে ঘিরে আগ্রহ দেখে আমি নিশ্চিত বিজয়ের স্বপ্ন দেখছি। আমি উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করলে সাধারণ মানুষের হয়ে উন্নয়নে অংশীদার হবো। সাধারণ মানুষের পাশে দাঁড়াবো।
আমি দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে দোয়া ও জনসমর্থন দুটোই আশা করছি। উন্নয়নের ধারাবাহিকতা সচল রাখতে এবং মাদক-দূর্নীতিমুক্ত দোয়ারাবাজার উপজেলা বাস্তবায়ন করার অঙ্গীকার নিয়ে আমার পথচলা। উপজেলার সাধাধারণ মানুষ ও ভোটারদের কাছে দোয়া চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই আমার সাথে থাকলে জয় আমার হবেই ইনশাআল্লাহ।