1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

প্রেমিকাকে নিয়ে মেসির দেশে হৃতিক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :কিছু দিন আগেও নিজেদের সম্পর্ক আড়ালেই রাখার চেষ্টা করতেন হৃতিক রোশন এবং সাবা আজাদ। তবে এখন আর আড়ালে রাখছেন না এই খবর।

কখনও বিমানবন্দরের সামনে, কখনও রেস্তরাঁয়, কখনও আবার কোনও ফিল্মি পার্টিতে হাজির হচ্ছেন একসঙ্গে।
সম্প্রতি লিওনেল মেসির দেশ আর্জেন্টিনায় ছুটি কাটাচ্ছেন তারা। তাদের ছুটি কাটানোর বিভিন্ন মুহূর্ত মাঝে মাঝেই ফ্রেমবন্দি হয়। রাস্তায় একে অপরের হাত ধরে হাঁটছেন, কখনও আবার কফি খেতে যাচ্ছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজেদের একটি পোস্ট করেছেন হৃতিক। যেখানে দেখা যাচ্ছে- মাথায় টুপি। পরনে লম্বা কোট। পাশে বসে সাবা খোলা লম্বা কোকঁড়ানো চুল। সঙ্গে মানানসই কালো বড় সোয়েটার। দু’জনে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। এমনই একটি ছবি পোস্ট করে হৃতিক লেখেন, ‘উইন্টার গার্ল’।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম হৃতিক এবং সাবাকে একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়। তারপর থেকেই তাদের প্রেম নিয়ে আলোচনা শুরু হয়। রোশন পরিবারের সঙ্গে ইতিমধ্যেই সময়ও কাটিয়েছেন সাবা। খবর, খুব শিগগিরই নাকি সাবার সঙ্গে সাত পাক ঘুরতে চলেছেন হৃতিক।

এর আগে ২০০০ সালে সুজান খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন হৃতিক রোশন। দুই ছেলে হৃহান ও হৃদানের মা-বাবা তারা। ২০১৪ সালে সুজানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হৃতিকের। বিচ্ছেদের পরেও সন্তানদের কারণেই সুসম্পর্ক রেখেছেন দু’জন।

সিলেট আলাপ/ তামান্না

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park