1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে দুই নারীকে হত্যা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় দুই নারীকে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ আগষ্ট) সকালে এক ঘণ্টার ব্যবধানে এ দুটি হত্যাকাণ্ড ঘটে। এর মধ্যে একটি হত্যার ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে এক তরুণকে আটক করেছে পুলিশ।

নিহত নারীরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের বালুচর গ্রামে ছালেখা বেগম (৫০) এবং গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামের আয়েশা সিদ্দিকা (৩০)। ছালেখা বেগমের গলাকাটা মরদেহ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে নিজ ঘরের মেঝে থেকে উদ্ধার করা হয়। আর আয়েশা সিদ্দিকাকে বাড়ির পাশের সড়কে সকাল সোয়া ৯টার দিকে কুপিয়ে হত্যা করে এক তরুণ পালিয়ে যান। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছিদ্দিকুর রহমান (২২) নামের অভিযুক্ত ওই তরুণকে আটক করে পুলিশ।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ছালেখা বেগম কোম্পানীগঞ্জের ইসলামপুর ইউনিয়নের বালুচর গ্রামে একটি বাড়িতে একাই থাকতেন। স্বামী আবদুর রউফের সঙ্গে বেশ কিছুদিন আগে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। নিহত ছালেখার চার মেয়ে ও দুই ছেলে। তবে কেউই তাঁর সঙ্গে থাকতেন না। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করলে সাড়া পাচ্ছিলেন না। পরে ঘরের দরজা খোলা দেখে ভেতরে উঁকি দিলে ঘরের মেঝেতে ছালেখার গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে সকাল সাড়ে আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

ঘটনাস্থলে থাকা কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় বলেন, ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (পিবিআই) পুলিশের অন্যান্য বিভাগের কর্মকর্তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

এদিকে গোয়াইনঘাট থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আয়েশা সিদ্দিকার নামে মানব পাচার আইনে একটি মামলা আছে। তবে ছিদ্দিকুরের সঙ্গে কী নিয়ে বিরোধের জেরে তিনি খুন হয়েছেন, সেটি প্রাথমিকভাবে জানা যায়নি। স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকাল সোয়া ৯টার দিকে আয়েশা বাড়ির পাশের রাস্তায় ছিলেন। এ সময় ছিদ্দিকুর সেখানে গেলে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ছিদ্দিকুর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান। এ সময় স্থানীয় লোকজন আয়েশাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খুনের ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ছিদ্দিকুরকে আটক করা হয়েছে। এছাড়া খুনের সময় ব্যবহৃত একটি দা জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) শেখ মো. সেলিম বলেন, দুটি খুনের ঘটনাই পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। গোয়াইনঘাটের ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। অন্যদিকে কোম্পানীগঞ্জের খুনের ঘটনায় তদন্ত চলছে। আশা করা যাচ্ছে, দ্রুত সময়ের মধ্যেই ঘটনার বিস্তারিত জানা যাবে এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা যাবে।

সিলেট আলাপ/ তামান্না

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park