1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে ঢাবির শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :বন্ধুদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষাকেন্দ্রের সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম সোহাদ হক। বয়স ১৯ বছর। তিনি দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়ায়, থাকতেন বিশ্ববিদ্যালয়ের হাজি মুহাম্মদ মুহসীন হলে।

সোমবার দুপুর দেড়টার দিকে সহপাঠীরা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বেলা ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের শিক্ষার্থী সোহাদ আর নেই। আমরা ঢাকা মেডিকেলে আছি এবং সেখানে তার পরিবারের লোকজনও এসেছে। তার মেডিকেল রিপোর্ট এখনো হাতে আসেনি। ঠিক কী কারণে মারা গেল তা মেডিকেল রিপোর্ট পেলে জানা যাবে।

সোহাদের বন্ধু ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ পারভেজ বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে সুইমিং পুলে সাঁতার কাটতেছিলাম। সাঁতারের একপর্যায়ে ও মাঝখানে চলে যায়। সেখানে ডুবে গেলে আমরা তাকে টেনে তুলে আনি এবং পেটে চাপ দিলে কিছুটা পানি বের হয়ে আসে।

তিনি বলেন, পানি বের হওয়ার পর সঙ্গে সঙ্গে তাকে রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park