1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নেতানিয়াহুকে গ্রেপ্তারি করার প্রস্তুতি নি.চ্ছে আইসিসি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বেশ কয়েকজন ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পথে রয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। অদূর ভবিষ্যতে তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে। ইতিমধ্যে এই গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে জরুরি বৈঠক করেছেন নেতানিয়াহু। শুক্রবার (১৯ এপ্রিল) ইসরায়েলি টিভি চ্যানেল ১২ এবং সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এসব তথ্য জানিয়েছে।

চ্যানেল ১২-এর খবর অনুযায়ী, গত মঙ্গলবার কীভাবে এই গ্রেপ্তারি পরোয়ানা এড়ানো যায় তা খুঁজে বের করতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির তিনজন মন্ত্রী ও বেশ কয়েকজন সরকারি আইনজীবী একটি জরুরি বৈঠক করেছেন। অদূর ভবিষ্যতে এই ধরনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে এমন বার্তা পাওয়ার পরই বৈঠকে বসেন তেল আবিবের কর্তা ব্যক্তিরা।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজের কার্যালয় বৈঠকের বিষয়টি টাইমস অব ইসরায়েলকে নিশ্চিত করেছে। তারা এ-ও জানিয়েছে যে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের কর্মকর্তাদের বিরুদ্ধে পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে, এমন বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

মঙ্গলবারের ওই বৈঠকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী কাৎজ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন ও কৌশলবিষয়কমন্ত্রী রন দার্মার উপস্থিত ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা যেন না জারি করা হয় সেজন্য ইসরায়েল আইসিসি এবং এই আদালতের ওপর প্রভাব রয়েছে এমন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। চলতি সপ্তাহে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপন করে তাদের সহায়তা চেয়েছেন নেতানিয়াহু।

ইতিমধ্যে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছে ইসরায়েল। বিশেষ করে গাজা উপত্যকায় যুদ্ধের মধ্যে মানবিক সংকটের কারণে তেল আবিবের আশঙ্কা আরও প্রবল হয়েছে। এ ছাড়া অনেক দেশ সেখানে ইসরায়েল আন্তর্জাতিক আইন ও গণহত্যাবিষয়ক জেনেভা কনভেনশন লঙ্ঘন করছে বলেও অভিযোগ তুলেছে।

মূলত ২০১৪ সালের হামাস ও আইডিএফের যুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ নিয়ে ২০১৯ সালে তদন্ত করার ঘোষণা দেয় আইসিসি। করোনার কারণে প্রায় দেড় বছর তদন্ত স্থগিত থাকলেও ২০২১ সালের মার্চে পুনরায় তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এরই অংশ হিসেবে গত ডিসেম্বরে আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান ইসরায়েল সফর করেন। তার সফরের তিন মাসের মাথায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি সামনে এলো।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শামিমা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park