
সিলেট আলাপ ডেস্ক :বিশ্ব মুসলমানদের বছরে দুটি দিন সবচেয়ে আনন্দের দিন কোরবানির ঈদ আর রোজার ঈদ। ঈদুল ফিতর বা রোজার ঈদের দু মাস দশ দিন পর ঈদুল আজহা পালন করে থাকেন বিশ্ব মুসলমানরা।
এবার ঈদুল আজহা বা কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি। সৌদিতে কোরবানির ঈদ হতে পারে জুন মাসের ১৬ তারিখ (১০ জিলহজ)। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে।
যদি সৌদি আরবে জুন মাসের ১৬ তারিখে কোরবানির ঈদ পালিত হয় তাহলে পরের দিন (জুন মাসের ১৭ তারিখ) বাংলাদেশে কোরবানির ঈদ পালিত হওয়ার সম্ভবনা রয়েছে।
ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী, মহান আল্লাহ তায়ালা মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিম আলাইহিস সালামকে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কোরবানি করার নির্দেশ দেন।
আদেশের পর তিনি সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইল (আ.)-কে কোরবানির সিদ্ধান্ত নেন। এতে আল্লাহ খুশি হন এবং ইসমাইলের পরিবর্তে পশু কোরবানি হয়।
এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনে হিজরি বর্ষপঞ্জি হিসাবে জিলহজ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত পশু কোরবানি করেন। সূত্র: বিবিসি
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শামিমা
