1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ ‘এ’ দ ল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :প্রায় এক বছর পর আবার মাঠে দেখা যাবে বাংলাদেশ ‘এ’ দলকে। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি ও নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি সিরিজ খেলবে তারা। সামনেই টেস্ট ক্রিকেটে ব্যস্ত সূচি থাকায় লাল বলের ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিতে বিসিবি’র এই পরিকল্পনার কথা জানালেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। আগামী মাসের শুরু থেকেই জাতীয় দলের ব্যস্ততা থাকবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে। ১লা জুন থেকে শুরুর অপেক্ষায় থাকা বৈশ্বিক আসরের প্রস্তুতির অংশ হিসেবে মে মাসে জিম্বাবুয়ে ও বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ শেষে দলকে মূল মনোযোগ দিতে হবে টেস্ট ক্রিকেটে। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, চলতি বছর পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলবে বাংলাদেশ। মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেনের মতো লাল বলের ক্রিকেটারদের প্রস্তুতির জন্য তাই ‘এ’ দলের সিরিজ আয়োজন করছে বিসিবি। সবশেষ গত বছরের মে-জুনে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলে বাংলাদেশ ‘এ’ দল।

এরপর জুলাইয়ে শ্রীলঙ্কায় এসিসি ইমার্জিং কাপে খেলেন জয়, তানজিদ হাসান, সাইফ হাসান, জাকির হাসানরা। মিরপুরে গতকাল সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে ‘এ’ দলের ভবিষ্যত সূচির ব্যাপারে জানান জালাল ইউনুস।

তিনি বলেন, “আমাদের ‘এ’ দলের খেলা আছে। পাকিস্তানের সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে দুটি সিরিজ আছে। নিউজিল্যান্ড ‘এ’ দল আসবে সেপ্টেম্বরের শেষের দিকে। আমরা এর মধ্যে পরিকল্পনা করছি। মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে জুলাই পর্যন্ত ভালো একটা সময় আছে। সামনে আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে। ভারতের সঙ্গে খেলা আছে, দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলা আছে। এজন্য আমরা একটি পরিকল্পনা সাজাচ্ছি। আমাদের লাল বলের ক্রিকেটাররা যারা এখানে থাকবে, তাদের নিয়ে যাতে কাজ করা যায়।” তিন সিরিজের কোনোটির সূচি এখনও চূড়ান্ত হয়নি।

তবে এটুকু জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। পরে ফিরতি সফরে বাংলাদেশে আসবে পাকিস্তানের ‘এ’ দল। সেপ্টেম্বরের শেষ দিকে আসবে কিউইরা। প্রতিটি সিরিজেই দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলার কথা রয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park