1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

কমলগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

কমলগঞ্জ সংবাদদাতা :মৌলভীবাজারের কমলগঞ্জে তালুকদার মো. নাজিম উদ্দিন রনির নেতৃত্বে উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত এর নি:শর্ত মুক্তির দাবিতে বুধবার (২ আগস্ট) বিকাল ৫টায় কমলগঞ্জ উপজেলা যুবদল ও পৌর যুবদলের যৌথ আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্টিত হয়।

এসময় কমলগঞ্জ পৌর যুবদলের আহবায়ক তালুকদার মো. নাজিম উদ্দিন রনি প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে বলেন, অনতিবিলস্বে মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিতকে নি:শর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় রাজপথেই ফয়সলা করা হবে।

বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভানুগাছ রেল স্টেশনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও পথসভায় কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট আলাপ/ তামান্না

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park