1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে পুলিশের বাঁধা উপেক্ষা করে ছাত্রদলের মিছিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক:: গোলাপগঞ্জে পুলিশের বাঁধা উপেক্ষা করে উপজেলা ছাত্রদলের মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর ২ টার সময় উপজেলার পৌর নগরীর চৌমুহনীতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ মিছিল করে উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।

গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শিপু আহমদ, শাহজাহান আহমদ, শাহান আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ, পৌর ছাত্রদলের ৫ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক তারেক, ঢাকাদক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিব।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শাহান আহমদ, কবির আহমদ, জাহান আহমদ, লিয়াকত হোসেন, সিদ্দিক হোসেন, জব্বার আক্তার, জিয়া উদ্দিন, সিদ্দিক মিয়া প্রমুখ।

 

 

 

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park