1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোয়াইনঘাটে নদী থেকে যুবকের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩

গোয়াইনঘাট সংবাদূাতা: সিলেটের গোয়াইনঘাটে নিখোঁজের একদিন পর পিয়াইন নদী থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার সকাল ১১ টায় জাফলং পিয়াইন নদীতে একটি লাশ ভাসমান অবস্থায় দেখলে স্হানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি সাপেক্ষ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিহত যুবকের নাম আব্দুল করিম ইকবাল (২০)। সে গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের গুচ্ছগ্রাম গ্রামের আবুল কাশেমের ছেলে। পারিবারিক ও

পুলিশ সূত্রে জানা যায় গতকাল বিকেলে সে বাড়ি থেকে বেরিয়েছে। সব জায়গায় খোজাখুজি করা হলেও তার কোন হদিস পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজের একদিন পর তার লাশ পিয়াইন নদীতে পাওয়া যায়। গোয়াইনঘাট থানা পুলিশের জাফলং বিট অফিসার এসআই এমরুল কবির জানান, নিহতের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।

থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল জানান, লাশ উদ্ধারের খবর পেয়ে দ্রুত গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park