1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট সলিমা খানম দারুল কিরাত শাখার পুরুষ্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান

  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

গোলাপগঞ্জ প্রতিনিধি: দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, ভাদেশ্বর সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয় শাখার বিশুদ্ধ কুরআন শিক্ষা প্রশিক্ষণের ফলাফল ও পুরস্কার বিতরণী অত্যান্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট, সলিমা খানম দারুল কিরাত শাখার প্রধানকারী হাফিজ মুহাম্মদ তোফায়েল এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাদেশ্বর ইউপি সদস্য ও অত্র শাখার পরিচালনা পরিষদের সভাপতি সাহেদ আহমদ।

পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করেন অত্র শাখার ছাত্র আলী জাহান সিদ্দিক, নাতে রাসূল ( সাঃ) পরিবেশন করেন শাফিউর রহমান আরিয়ান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ ভাগ জামে মসজিদের ইমাম মাওলানা সৈয়দ রাকিব আল হেলালী, ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা সিনিয়র শিক্ষক হাফিজ আব্দুল বাছিত, বিশিষ্ট সমাজ সেবক তমিজ উদ্দিন, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আলী আক্তার, ভাদেশ্বর মোকাম বাজারের ব্যবসায়ী ছয়েফ আহমদ, মোঃ বেলাল উদ্দিন, ভাদেশ্বর খানম আহমদ দাখিল বালিকা মাদ্রাসা সহকারী শিক্ষক মো: ছাতিক আহমদ, মাইজ ভাগ জামেমসজিদ এর সদস্য ওহিদুর রহমান, সামাজিক সংগঠন ভাদেশ্বর আল – খায়ের ইসলামি পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মোঃ সামছুল ইসলাম, মাওলানা তারেকুল ইসলাম এবং উপস্হিত ছিলেন সলিমা খানম দারুল কিরাত শাখার ক্বারী / ক্বারীয়া বৃন্দ।

সভাপতির বক্তব্যে সাহেদ আহমদ বলেন, এই দারুল কিরাত পরিচালনা করতে আমাদের সহযোগিতা করেছেন দেশ, বিদেশি এবং অনেক ব্যবসায়ী বৃন্দ আমি প্রথমে তাদের কে ধন্যবাদ জানাই, তাদের সহযোগিতায় আজ আমরা এই কুরআনের বাগান সাজাতে পেরেছি। ইসলামিক শিক্ষা কে আরো গতিশীল ও ইসলাম শিক্ষার মান বৃদ্ধির জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে কুরআন মুখস্থ করণের জন্য বিশেষ গুরুত্বারোপ করেন। সন্তানদেরকে ইসলামী শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআনের ক্বারী বানানোর জন্য শিক্ষার্থীদের মা-বাবা অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।
পরিশেষে ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা সিনিয়র শিক্ষক হাফিজ মোওলানা আব্দুল বাছিত মুসলিম মিল্লাতের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park