গোলাপগঞ্জ প্রতিনিধি: দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, ভাদেশ্বর সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয় শাখার বিশুদ্ধ কুরআন শিক্ষা প্রশিক্ষণের ফলাফল ও পুরস্কার বিতরণী অত্যান্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট, সলিমা খানম দারুল কিরাত শাখার প্রধানকারী হাফিজ মুহাম্মদ তোফায়েল এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাদেশ্বর ইউপি সদস্য ও অত্র শাখার পরিচালনা পরিষদের সভাপতি সাহেদ আহমদ।
পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করেন অত্র শাখার ছাত্র আলী জাহান সিদ্দিক, নাতে রাসূল ( সাঃ) পরিবেশন করেন শাফিউর রহমান আরিয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ ভাগ জামে মসজিদের ইমাম মাওলানা সৈয়দ রাকিব আল হেলালী, ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা সিনিয়র শিক্ষক হাফিজ আব্দুল বাছিত, বিশিষ্ট সমাজ সেবক তমিজ উদ্দিন, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আলী আক্তার, ভাদেশ্বর মোকাম বাজারের ব্যবসায়ী ছয়েফ আহমদ, মোঃ বেলাল উদ্দিন, ভাদেশ্বর খানম আহমদ দাখিল বালিকা মাদ্রাসা সহকারী শিক্ষক মো: ছাতিক আহমদ, মাইজ ভাগ জামেমসজিদ এর সদস্য ওহিদুর রহমান, সামাজিক সংগঠন ভাদেশ্বর আল - খায়ের ইসলামি পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মোঃ সামছুল ইসলাম, মাওলানা তারেকুল ইসলাম এবং উপস্হিত ছিলেন সলিমা খানম দারুল কিরাত শাখার ক্বারী / ক্বারীয়া বৃন্দ।
সভাপতির বক্তব্যে সাহেদ আহমদ বলেন, এই দারুল কিরাত পরিচালনা করতে আমাদের সহযোগিতা করেছেন দেশ, বিদেশি এবং অনেক ব্যবসায়ী বৃন্দ আমি প্রথমে তাদের কে ধন্যবাদ জানাই, তাদের সহযোগিতায় আজ আমরা এই কুরআনের বাগান সাজাতে পেরেছি। ইসলামিক শিক্ষা কে আরো গতিশীল ও ইসলাম শিক্ষার মান বৃদ্ধির জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে কুরআন মুখস্থ করণের জন্য বিশেষ গুরুত্বারোপ করেন। সন্তানদেরকে ইসলামী শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআনের ক্বারী বানানোর জন্য শিক্ষার্থীদের মা-বাবা অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।
পরিশেষে ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা সিনিয়র শিক্ষক হাফিজ মোওলানা আব্দুল বাছিত মুসলিম মিল্লাতের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066