1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উ ঠ ল ইন্দোনেশিয়া

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ছয় দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া।

স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) বিকেলে দেশটির জাভা দ্বীপের কাছে ভূমিকম্পটি আঘাত হানে।ভূমিকম্পর বিষয়টি নিশ্চিত করেছে ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব সংস্থা বিকেএমজি।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পূর্ব জাভা প্রদেশের তুবান থেকে ১৩০ কিলোমিটার উত্তরে।

শক্তিশালী এ ভূমিকম্পের চার ঘণ্টা আগে ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প সংঘটিত হয়েছিল ওই অঞ্চলে।

ভূমিকম্পের জেরে পূর্ব জাভা ও এর রাজধানী সুরাবায়া এবং পার্শ্ববর্তী প্রদেশের শহরগুলিতে ভূকম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের সময় অনেকেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া য়ায়নি। তছাড়া কর্তৃপক্ষ সুনামি সতর্কতাও জারি করেনি।

দেশটির বিপর্যয় প্রতিরোধ সংস্থা জানিয়েছে, প্রথম ভূমিকম্পে তুবানের একটি শহরের একটি ভবন এবং একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। দ্বিতীয় ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উল্লেখ্য, ২০০৯ সালে দেশটির পশ্চিম সুমাত্রার রাজধানী পাদাংয়ে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এ ছাড়া ধ্বংস হয়ে যায় বহু বাড়িঘর ও স্থাপনা।

সূত্র : রয়টার্স, আল-অ্যারাবিয়া

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park