1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ভাগনের সঙ্গে পালালেন চা র সন্তানের মা!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :পরকীয়ায় জড়িয়ে আপন ভাগনের হাত ধরে পালিয়েছেন কিশোরগঞ্জের ভৈরবের চার সন্তানের মা। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ওই নারীর স্বামী।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন অভিযুক্ত তামান্না বেগমের স্বামী নবী হোসেন। গত ১৪ মার্চ এ ঘটনা ঘটে।

জানা গেছে, অভিযুক্ত ওই ভাগনে পাভেল মিয়া (২৩) উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। ওই গৃহবধূ তামান্না বেগম (২৮) ও গ্যারেজ ব্যবসায়ী নবী হোসেনের ১০ বছরের সংসারে চারটি পুত্রসন্তান রয়েছে।

নবী হোসেন জানান, তিনমাস আগেও পাভেলের সঙ্গে পালিয়ে গিয়ে তামান্না একমাস সংসার করেন। তখন এলাকার চেয়ারম্যান, মেম্বাররা তাকে বুঝিয়ে আমাদের আবার মিলিয়ে দিয়েছিলেন। এর একমাস পার না হতেই আবারও তারা পালিয়েছে। তাদের সঙ্গে আমার আড়াই মাসের সন্তানকে নিয়ে গেছে। বাকি তিন সন্তানকে নিয়ে আমি বিপদে আছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রিপন বলেন, এর আগে তামান্নাকে বুঝিয়ে তাদেরকে আবার মিলিয়ে দিয়েছিলাম। তারা ফের পালিয়েছে।

এ বিষয়ে ভৈরব থানার ওসি সফিকুল ইসলাম বলেন, ওই ব্যক্তির স্ত্রী সাবালিকা তাই পুলিশের ভূমিকা অনেকটা থাকে না। আমরা আইনের বাইরে কিছু করতে পারি না।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park