1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্যপদের ত.থ্য সংগ্রহে সময় বাড়ছে না

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্যপদের তথ্য দেওয়ার সময় শেষ হচ্ছে আজ। এ সময়সীমা আর বাড়ছেও না।

সোমবার (১৮ মার্চ) পর্যন্ত প্রাপ্ত শূন্যপদের তথ্য দিয়ে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শূন্যপদের তথ্য দেওয়ার সময় আর বাড়ানো হবে না। আমরা দ্রুত পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। নতুন করে সময় বাড়িয়ে গণবিজ্ঞপ্তির কার্যক্রম পেছাতে চাই না।

জানা গেছে, গত ২৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ শুরু হয়। তবে সোমবার আবেদনের সময় শেষ হলেও মঙ্গলবার (১৯ মার্চ) পর্যন্ত ফি পরিশোধ করা যাবে। নির্ধারিত সময়ের পর আর ফি জমা দেওয়া যাবে না।

শূন্যপদের তথ্য সংগ্রহ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানায়, পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় এনটিআরসিএর অধিভুক্ত চাহিদা প্রদান ইচ্ছুক সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুনভাবে চাহিদা পাঠাতে হবে। আগে জারি করা কোনো গণবিজ্ঞপ্তির আওতায় পাঠানো চাহিদা কোনোভাবেই বহাল থাকবে না।

এজন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে ই-রিকুজিশন দেওয়ার তারিখ পর্যন্ত প্রাপ্ত সব শূন্যপদের চাহিদা পুনরায় দিতে হবে। অফলাইনে, হার্ডকপিতে অথবা ই-মেইলে কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না বলেও জানায় এনটিআরসিএ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তৌকির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park