1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিয়ের আসর থেকে ক্যামেরাম্যানের সঙ্গে পালালেন বরের বোন!

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
প্রতীকী ছবি

সিলেট আলাপ ডেস্ক :বিয়ের আসর থেকে কনে পালিয়ে যাওয়ার ঘটনা আমরা বহুবার শুনেছি। কিন্তু ভাইয়ের বিয়ের অনুষ্ঠান থেকে বোন পালিয়ে যাওয়ার ঘটনা হয়তো শোনা হয়নি। এবার সেটাই শুনুন। সম্প্রতি এমন কাণ্ড করেছেন ভারতের এক তরুণী। ভাইয়ের বিয়ের আসরে ভাড়া করে আনা ক্যামেরাম্যানের সঙ্গে পালিয়ে গেছেন তিনি।

ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে তরুণীর পরিবার। যদিও এখন পর্যন্ত খোঁজ মেলেনি পলাতক যুগলের।

জানা যায়, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত ৬ মার্চ বিহারে। সেদিন পারিশ্রমিকের বিনিময়ে ক্যামেরাম্যানের সঙ্গে চুক্তি হয়েছিল বরপক্ষের। সেই মোতাবেক রাজ্যের মুজফ্ফরপুর জেলার চাঁদওয়ারাঘাট দামোদরপুর গ্রামে বিয়েবাড়িতে হাজির হয়েছিলেন যুবক। কাজও করছিলেন ঠিকঠাক।

কিন্তু ছবি তুলতে তুলতে বরের বোনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় ক্যামেরাম্যানের। এরপর সেই অনুষ্ঠান থেকে যুবকের হাত ধরে পালিয়ে যান তরুণী।

এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন তরুণীর বাবা। তিনি জানিয়েছেন, ৬ মার্চে বিয়ের অনুষ্ঠান থেকে মেয়েকে নিয়ে পালিয়েছে ভাড়া করা ক্যামেরাম্যান। মেয়ের খোঁজে যুবকের বাড়িতেও গিয়েছিলেন তারা। কিন্তু তাদের পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মোবাইল ফোন ট্র্যাক করে ওই যুগলের খোঁজ চালানো হচ্ছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তৌকির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park