1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কাঠের বাইসাইকেল তৈরি করে তা ক লাগিয়ে দিল খোকন

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :কাঠের বাইসাইকেল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন খোকন মিয়া (২৮) নামে এক তরুণ। তার বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের প্রত্যন্ত এলাকা নওকুচি গ্রামে। ভিন্ন ডিজাইনের এমন বাইসাইকেল দেখতে ভিড় করছেন অনেকেই।

খোকন মিয়া জানান, তিনি পেশায় কাঠমিস্ত্রি হলেও তার কারিগরি কোন জ্ঞান নেই। পড়ালেখা করেছেন পঞ্চম শ্রেণি পর্যন্ত। শখ থাকলেও অর্থের অভাবে কিনতে পারেননি বাইসাইকেল। তাই ইচ্ছা ছিল কাঠের বাইসাইকেল তৈরি করার। এরপর মেধা খাঁটিয়ে একমাস পরিশ্রম করে তৈরি করেন কাঠের বাইসাইকেল।

খোকন মিয়া বলেন, বাইসাইকেলের চাকা, প্যাডেল, সিট, হ্যান্ডেলসহ সবকিছুই কাঠের। এতে রয়েছে হাইড্রলিক ব্রেক, ডিজিটাল হেডলাইট ও আধুনিক হর্ন। বিশেষভাবে রঙ করার পর ভিন্ন রূপ পেয়েছে কাঠের সাইকেলটি। আর এই বাইসাইকেল তৈরি করতে খরচ হয়েছে পাঁচ হাজার টাকা।

খোকন মিয়া আরও বলেন, সাইকেল তৈরি করার সময় অনেকেই উপহাস করেছে, কটু কথা বলেছে। স্থানীয় অনেকেই বলেছে কাঠ দিয়ে সাইকেল বানানো কোন ভাবেই সম্ভব না। কিন্তু আমার ইচ্ছা ছিল একটা কাঠের সাইকেল তৈরি করবো। আমার আশা পূরণ হয়েছে। সহযোগিতা পেলে ভবিষ্যতে কাঠের মোটরসাইকেল তৈরি করার ইচ্ছা তার।

স্থানীয় হসিবুল মিয়া, বোরহানউদ্দীন এবং আব্দুস সাকুর বলেন, ব্যতিক্রমী এ বাইসাইকেলের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দূর-দূরান্ত থেকে দেখতে আসছেন অনেক দর্শনার্থী। কাঠ দিয়ে সাইকেল তৈরি করা সম্ভব এটা অনেকের কাছেই অবিশ্বাস্য ছিল। তাই প্রত্যেক দর্শনার্থীই ওই সাইকেল পাশে রেখে ছবি তুলছেন, ভিডিও গ্রাফি করছেন বা কেউ সেলফি তুলে নিজ নিজ ফেসবুক আইডিতে ছবি আপলোড করছেন। কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, খোকন একটি সাইকেল তৈরি করেছে। যা দেখতে খুবই আকর্ষণীয়। আমার পরিষদের পক্ষ থেকে তাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবো। সরকার যদি তাকে সাহায্য করে তাহলে এই ছেলেটা আরও কিছু জিনিস আবিষ্কার করতে পারবে বলে আমি বিশ্বাস করি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তৌকির

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park