1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

উপজেলা ভোট, ব্যালট ছাপানোর প্রস্তুতি নিচ্ছে ই.সি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল এখনো ঘোষণা করা না হলেও ব্যালট পেপার ছাপানোর প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনারদের স্বাক্ষরিত তালিকাটি ইতোমধ্যে সকল উপজেলা, জেলা ও আঞ্চলিক কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এছাড়া ভোট কেন্দ্রের তালিকাও আগামী ২৫ মার্চের মধ্যে চূড়ান্ত করার নির্দেশ দিয়েছে ইসি।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে উপজেলা ভোটের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা হতে পারে। সে লক্ষ্যে সকল প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

৪৮১টি উপজেলার কোনটিতে কবে ভোট তা আগেই জানিয়েছে ইসি।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ মে প্রথম ধাপে ১৫৩টি, ১১ মে দ্বিতীয় ধাপে ১৬৫টি, ১৮ মে তৃতীয় ধাপে ১১১টি ও চতুর্থ ধাপে ২৫ মে ৫২টি; মোট ৪৮১টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে।

বর্তমানে বাংলাদেশের আটটি বিভাগের অন্তর্গত ৬৪টি জেলায় মোট ৪৯৫ টি উপজেলা রয়েছে।

কবে কোন উপজেলায় ভোট দেখতে ক্লিক করুন

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park