1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভা তা পাওয়া সহজ করার সুপারিশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা পাওয়া সহজ করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার (১৩ মার্চ) জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে ৷ কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার, আফম বাহাউদ্দিন, মো. আবদুল মজিদ, মো. বিপ্লব হাসান, মো. আব্দুল মালেক সরকার এবং মো. আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন অধিদপ্তর ও প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সংক্ষেপে তুলে ধরা হয়।

বৈঠকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতাসহ কল্যাণ ট্রাস্টের ভাতাদি প্রাপ্তি সহজিকরণে কার্যকর পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়।

দেশের মেধাবি ছাত্রদের মূল্যায়ন ও তারা যাতে দেশেই সর্বোচ্চ মেধা কাজে লাগাতে পারে সেই ব্যবস্থা করার সুপারিশ করা হয়।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় সচিব, কারিগরি শিক্ষা ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তামান্না

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park