1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শিক্ষাঙ্গনে ইফতার মাহফিল নিষিদ্ধের প্র তি বা দ ছাত্রদলের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সম্প্রতি দুই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইফতার মাহফিল না করার অনুরোধ জানিয়ে জারি করা বিজ্ঞপ্তির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (১২ মার্চ) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের পক্ষে দলটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

তারা বলেন, শিক্ষাঙ্গনে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাবেদার সরকার এবং তাদের আজ্ঞাবহ বিশ্ববিদ্যালয় প্রশাসন। পবিত্র রমজান মাসে সরকারের আশীর্বাদপুষ্ট ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম্যে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষেরা দিশেহারা এবং ক্ষুব্ধ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দৃষ্টি ভিন্ন দিকে সরিয়ে এই অলিগার্কদের অবাধ লুটপাটের সুযোগ দিতে অবৈধ সরকার দেশে ধর্মীয় সম্প্রীতির উপর পরিকল্পিত আঘাত করছে।

তার আরও বলেন, সাম্প্রতিককালে বিশ্ববিদ্যালয়ের হলে সেহরিতে গরুর গোশত নিষিদ্ধ করা, অবৈধ শিক্ষামন্ত্রীর মাদ্রাসা শিক্ষাবিরোধী বক্তব্য- এগুলো সবই তাদের পূর্বপরিকল্পনার অংশ। অবৈধ সরকারের এধরণের কূটকৌশল সম্পর্কে ছাত্রজনতাকে সতর্ক থাকতে হবে।

দুই বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টিতে নিষেধাজ্ঞা, প্রতিবাদে ঢাবিতে গণ-ইফতার কর্মসূচি
নেতৃদ্বয় বলেন, পবিত্র রমজান মাসে ইফতার মাহফিল আমাদের সামাজিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এর সামাজিক আবেদন অত্যন্ত সুদৃঢ়। ইফতার মাহফিলে পরিকল্পিতভাবে বাধা দেওয়া মুসলমানদের ধর্ম পালনের স্বাধীনতা হরনের শামিল। এরকম ধৃষ্টতাপূর্ণ গণবিরোধী কোনো সিদ্ধান্ত না নিতে আমরা দেশের সকল স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// তামান্না

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park