1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

৫ উপায়ে কমতে পারে পাইলসের সমস্যা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :পাইলস বা অর্শ খুব পরিচিত একটি সমস্যা। সাধারণত ৪৫ বছরের উপরে যাদের বয়স, তাদের মধ্যে এই রোগের প্রভাব সবচেয়ে বেশি। তবে এখন কমবয়সীদের মধ্যেও এই সমস্যা বাড়ছে। জীবনযাত্রায় নানা ধরনের অনিয়ম ও পুষ্টিকর খাবার না খাওয়ার ফলে এই সমস্যা হতে পারে। শরীরে পানির অভাবেও এই সমস্যা হয়।

কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যার মতো কারণে পাইলসের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে। এমনকী পরিবারে কারও এই সমস্যা থাকলে পরবর্তী প্রজন্মে এই ঝুঁকি বাড়তে পারে।

কী কী করলে এই সমস্যা থেকে দূরে থাকা যায়?

ফাইবারযুক্ত বেশি করে খেলে, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমাতে পারলে এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অথবা বসে থাকার অভ্যাস বদলালে এই সমস্যা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসতে পারে।

কখন বুঝবেন পাইলসের সমস্যা হয়ে থাকতে পারে?

মলদ্বারে যন্ত্রণা, রক্ত পড়া, মলদ্বার ফুলে ওঠার মতো উপসর্গ পাইলসের লক্ষণ। এই সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসককের পরামর্শ নেয়া উচিত। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, পাইলসের সমস্যা কয়েকটি ঘরোয়া উপায়ে কিছুটা ঠেকিয়ে রাখা সম্ভব। এর কোনোটিই পাকাপাকি সমাধান নয়। কিন্তু এগুলো সমস্যা কিছুটা ঠেকিয়ে রাখতে পারে। দেখে নেয়া যাক, সেগুলো কী কী।

নিয়মিত বরফের মালিশ করুন মলদ্বারে। বরফ রক্ত চলাচল সচল রাখে ও ব্যথা দূর করে। একটি কাপড়ে কয়েক টুকরো বরফ নিয়ে ব্যথার স্থানে ১০ মিনিট রাখুন। দিনে বেশ কয়েকবার এটি করলে পাইলসের ব্যথা দ্রুত সারবে। এবং সেই সমস্যা থেকে অচিরেই মুক্তি পাবেন।

এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল রোজকার ডায়েটে রাখুন। তাতেও পাইলসের সামস্যা কাটিয়ে উঠবেন ধীরে ধীরে। এই তেল শরীরে প্রদাহ দ্রুত কমায়। অর্শরোগ নিরাময়ের ক্ষেত্রেও এটি খুবই কার্যকরী।

গ্রীষ্ম আর বর্ষাকালে জাম পাওয়া যায়। এই ফল পাইলসের সমস্যা কমাতে পারে। এতে থাকে প্রচুর ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট আছে। এটি পাইলসের সমস্যা কমিয়ে দেয়। দিনে ২-৩টি জাম খেলে এই সমস্যা কমতে পারে। শরীর শুকিয়ে গেলে পাইলসের সমস্যা বাড়তে পারে। তাই পর্যাপ্ত জল পান করুন। এর পাশাপাশি আদাকুঁচি, লেবু ও মধু মিশিয়ে দিনে অন্তত ২ বার পানি খেলে অর্শরোগ কমতে পারে।

একটি তুলার বলে অ্যাপেল সিডার ভিনিগার লাগিয়ে নিন। ব্যথার স্থানে সেটি লাগিয়ে নিন। শুরুতে কিছুটা জ্বালা করতে পারে। কিন্তু আস্তে আস্তে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। এছাড়া এক চা চামচ আপেল সিডার ভিনেগার এক গ্লাস জলে মিশিয়ে খালি পেটে পান করুন। এতে পেট পরিষ্কার হবে। ওই ব্যথাও কমবে। সূত্র: হিন্দুস্তান টাইমস

সিলেট আলাপ/ মৌরি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park