1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শামীম ওসমানের অনুরোধে গান গাইলেন প্রতিমন্ত্রী পলক

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের অনুরোধে গান গাইলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ‍ পলক।

শুক্রবার (০৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি গান গেয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, মঞ্চে দাঁড়িয়ে প্রধান অতিথির বক্তব্য শেষে আসন গ্রহণের উদ্দেশ্যে মাইক ছেড়ে দেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ‍ পলক। এ সময় তাকে গান গাইতে অনুরোধ করেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

গান গাইতে অনুরোধ করে সংসদ সদস্য শামীম ওসমান বলেন, আমি একসময় খুব ভালো গান গাইতাম। এখন গাই না। কিন্তু উনি (জুনাইদ আহমেদ পলক) ভালো গান করেন। আমি শুনেছি। আমরা সবাই তার গান শুনতে চাই।

এ সময় মঞ্চে দাঁড়িয়ে থাকা প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ‍ পলক সংসদ সদস্য শামীম ওসমানের বন্ধু ও জেলা প্রশাসনের চেয়ারম্যান চন্দনশীলের কথা উল্লেখ করে বলেন, এই মঞ্চে আরও একজন আছেন, আপনার বন্ধু চন্দনশীল খুব ভালো গান করেন। আমি ওনার গান সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে দেখেছি। আমরা তাহলে একসঙ্গে গাই।

এরপর প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ‍ পলক ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল একসঙ্গে খালি গলায় গান গেয়ে শোনান। ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গানটি তারা দুজনে গেয়ে শোনান।

জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামাল, জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park