1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

পিটার হাসের সঙ্গে জিএম কাদেরের ঘণ্টাব্যাপী বৈঠক

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে হঠাৎ বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জি এম কাদের।

বুধবার বিকেল ৩টার দিকে বারিধারাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসে যান জি এম কাদের। পরে বিকেল ৪টায় দূতাবাস থেকে বেরিয়ে আসেন তিনি।

এসময় জিএম কাদেরের সঙ্গে উপস্থিত ছিলেন তার রাজনৈতিক উপদেষ্টা মাশরুর মওলা। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন তিনি।

মাশরুর মওলা বলেন, নির্বাচনের পর সৌজন্য সাক্ষাৎ হয়েছে। নানা বিষয়ে আলোচনা হয়েছে। সংসদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির অবস্থান নিয়েও কিছু আলোচনা হয়েছে।

দলের অন্তর্কোন্দলে দুটি অংশে বিভক্ত জাতীয় পার্টি। একটি অংশে রয়েছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাই জি এম কাদের। যারা বিরোধী দল হিসেবে সংসদে বসেছেন। আরেকটি অংশে রয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী ও সংসদের সাবেক বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। এরই মধ্যে জাতীয় পার্টির সম্মেলনের ডাক দিয়েছেন রওশন।

এ অবস্থায় দ্বাদশ জাতীয় নির্বাচনের পর পিটার হাসের সঙ্গে প্রথম দেখা করলেন জি এম কাদের। তবে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// রহিম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park