1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, শিক্ষক প্রদ্যুৎ ভট্ট বরখাস্ত

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪

খুলনা প্রতিনিধি :খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নিয়ন্ত্রণাধীন কলেজিয়েট গার্লস স্কুলের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার দায়ে শিক্ষক প্রদ্যুৎ ভট্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (০৬ মার্চ) বিদ্যালয় কমিটির সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

খুলনা কলেজিয়েট গার্লস্ স্কুল ও কেসিসি উইমেন্স অধ্যক্ষ অধ্যাপক মো. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিদ্যালয় কমিটির সভাপতি ও সিটি মেয়র বিষয়টি জানতে পেরে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত মূল ঘটনা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানীর চেষ্টা করেন অভিযুক্ত শিক্ষক। সোমবার অভিযুক্ত শিক্ষক প্রদ্যুৎ ভট্টকে শোকজ করা হয়। ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে শিক্ষক রাফিয়া আক্তারকে এবং সাতদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// রহিম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park