1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সদস্যপদ বাতিল, যা বললেন জায়েদ খান

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের সদস্যপদ বাতিল করেছে সমিতির বর্তমান কমিটি। শনিবার (২ মার্চ) অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে দ্বি-সাধারণ সভায় এই ঘোষণা দেয়া হয়। যদিও গত বছরই নাকি এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে শিল্পী সমিতি।

বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিষদ নেতা খোরশেদ আলম খসরু। তিনি শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে প্রধান নির্বচন কমিশনারের দায়িত্ব পালন করবেন।

খসরু জানান, আজকের বনভোজনের শুরুতে শিল্পী সমিতির দ্বি-সাধারণ সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদনে ৯ নং একটি বার্তায় জায়েদ খানের সদস্যপদ বাতিলের ঘোষণা দেয়া হয়।

ঘোষণাপত্রে জানানো হয়, কোনরূপ সাংগঠনিক দূর্বলতা না পেয়ে জনাব জায়েদ খান ব্যক্তিগত আক্রোশ ধারাবাহিক ভাবে চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সাধারণ সম্পাদকের নামে মিথ্যা, মনগড়া, কুরুচিপূর্ণ কল্পকাহিনী সাংবাদিক সম্মেলন, ইউটিউব, ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় গত ০২/০৪/২০২৩ তারিখে সভায় সর্বসম্মতিক্রমে জনাব জায়েদ খানের এর সদস্যপদ বাতিল করা হয়েছে।

এদিকে সদস্যপদ বাতিলের খবরে জায়েদ খানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, আমার কাছে এখনও এ বিষয়ে কোনো চিঠি আসেনি। আগে চিঠি হাতে পাই তারপর বলতে পারব, কেন তারা এমনটা করেছে।

জায়েদ খান বলেন, আমি একজন ব্যক্তির আক্রোশের শিকার। শিল্পী সমিতিতে সে নিজের মতো করে সকল সিদ্ধান্ত গ্রহণ করছেন। আমার সদস্যপদ বাতিলের সিদ্ধান্তের আগে অন্তত আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার প্রয়োজন ছিল। সেটাও করেনি। কিছু জানানোও হয়নি। আমি চলচ্চিত্র অঙ্গনের আমার সিনিয়রদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেব।

এর আগে চিত্রনায়িকা ও বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আক্তার বলেন, কোনো সাংগঠনিক দুর্বলতা না পেয়ে জনাব জায়েদ খান ব্যক্তিগত আক্রোশ ধারাবাহিক ভাবে চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সাধারণ সম্পাদকের নামে মিথ্যা, মনগড়া, কুরুচিপূর্ণ কল্পকাহিনী সাংবাদিক সম্মেলন, ইউটিউব, ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় গত বছর এপ্রিলের দুই তারিখে সভায় সর্বসম্মতিক্রমে জনাব জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে।

কাকে নিয়ে এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করবেন জানতে চাইলে নিপুণ বলেন, আপাতত বার্ষিক বনভোজন ২০২৪ সবাই মিলে উপস্থিত হয়েছি। আল্লাহতায়ালার কাছে প্রার্থনা আমরা সবাই যেন ভালো থাকার কথা বলেন এই চিত্রনায়িকা।

এছাড়াও পিকনিক নিয়ে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক চিত্রনায়িকা সৈয়দা কামরুন নাহার শাহনূর বলেন, লোকজন আসতে শুরু করেছেন। চেষ্টা করেছি সবাইকে নিয়ে এ আয়োজন সফল করতে। পুনরায় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কথা বললে শাহনূর জানান, আজকে কোন নির্বাচনের বিষয়ে কথা নয়। আজকে সবাইকে নিয়ে পিকনিকে আনন্দ উল্লাসে মাতিয়ে থাকার কথা বলেন এই চিত্রনায়িকা।

জানা গেছে, এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দুটি প্যানেলে দুটি প্যানেল দাঁড় হতে পারে। একটি হলো মিশা-ডিপজল প্যানেল অন্যটি অমিত হাসান-নিপুন প্যানেল। নির্বাচনটি এপ্রিলের ১৯ তারিখ অনুষ্ঠিত হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park