1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

লাক্কাতুরায় ছুরিকাঘাত, হাসপাতালে নেয়ার পর মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :সিলেট নগরের লাক্কাতুরায় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধারের করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে আতাউর রহমান (৩৮) নামে এক যুবকের। সোমবার (৩১ জুলাই) সকাল আটটার দিকে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানাধীন লাক্কাতুরা সবুজ সংঘ গলিতে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহত আতাউর রহমান কিশোরগঞ্জ জেলার খয়ারপুর এলাকার জিতু মিয়ার ছেলে। বর্তমানে নগরীর তিনি কুয়ারপার এলাকার সিকান্দার মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

সোমবার দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মঈন উদ্দিন শিপন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, সকালে লাক্কাতুরা সবুজ সংঘ গলিতে একজন আহত অবস্থায় পরে আছে এমন খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, আতাউর রহমানের শরীরের দুইটি আঘাত গুরুতর, ধারণা করা হচ্ছে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে তাকে।

মঈন উদ্দিন শিপন আরও বলেন, বর্তমানে তার মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রাখা আছে। এখনো কেউ কোনো অভিযোগ করেনি। পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে পুলিশ বিষয়টি নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও জানান এ কর্মকর্তা।

সিলেট আলাপ/ জুই

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park