1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শপথ নিলেন ন তু ন ৭ প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :দ্বাদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের মন্ত্রিসভায় আরও সাত প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার পর বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথ নেয়া সাত প্রতিমন্ত্রী হলেন- নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদ, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী, ঢাকার সংরক্ষিত নারী সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, জয়পুরহাটের বেগম রোকেয়া সুলতানা, টাঙ্গাইলের বেগম শামসুন নাহার, চট্টগ্রামের বেগম ওয়াসিকা আয়শা খান।

এর আগে শুক্রবার (১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি আজ (১ মার্চ) শুক্রবার সরকারের সাত প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের শপথের পর মন্ত্রিসভার আকার বাড়ছে বলে খবর প্রকাশিত হয়। এতে নারী আসনের এমপিদের কয়েকজন মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে সূত্রের বরাতে প্রকাশ করা হয়।

এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নির্বাচনের পর মন্ত্রিসভার আকার বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। এরপর গত ১১ জানুয়ারি বঙ্গভবনে শপথ নেন নতুন মন্ত্রিসভার ৩৭ সদস্য। এরমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া ৩৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী রয়েছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park