1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

প্রধান বিচারপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (৩১ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির চেম্বারে গিয়ে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় সিইসির সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম।

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সিইসিকে অভ্যর্থনা জানান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান ও স্পেশাল অফিসার তারিক মোয়াজ্জেম।

সাক্ষাৎ শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, ‘আমরা (নির্বাচন কমিশনাররা) প্রধান বিচারপতির কাছে শপথ নিয়েছিলাম। আমি নিজে এবং কমিশনের দুজন সদস্য দীর্ঘদিন বিচার বিভাগে কাজ করেছি। প্রধান বিচারপতি অবসরে যাবেন (সেপ্টেম্বরে)। তাই সাক্ষাৎ করে তাকে শুভেচ্ছা জানিয়েছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছি, এতটুকুই।’

সিলেট আলাপ/ জুই

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park