1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ভারতে মারা যাওয়া বাংলাদেশির লাশ মিলল সীমান্তে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের জৈন্তাপুর সীমান্তের ১৩০১ নম্বর আন্তর্জাতিক পিলারের বাংলাদেশ অংশ তেলেঙ্গা এলাকায় বুধবার ভোরে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। লাশের সঙ্গে রয়েছে চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্রও।

স্থানীয়রা বুধবার বেলা ১১টার দিকে লাশ দেখতে পেয়ে ইউনিয়ন পরিষদের সদস্য আজির উদ্দিনকে জানান। আজির উদ্দিনের তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর থানা পুলিশ বিকেলে লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানিয়েছেন, লোকটি বাংলাদেশি নাগরিক। তাঁর নাম শরিফ আহমদ (২১)। তিনি ভারতে মারা যাওয়ার ফলে আইনি জটিলতা এড়াতে তাঁর সহকর্মীরা লাশ বাংলাদেশ অংশে ফেলে রেখে যায়।

জানা যায়, শরিফ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপারতলা গ্রামের আহাদ মিয়ার ছেলে। চার মাস আগে তিনি বাড়ি থেকে সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় কাজের সন্ধানে আসেন। পরে সীমান্ত পেরিয়ে ভারতের জোয়াই এলাকায় গিয়ে নির্মাণ শ্রমিকের কাজ নেন। একটি ভবনে কাজ করতে গিয়ে ওপর থেকে পড়ে আহত হন শরিফ। সহকর্মীরা জোয়াই স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে ভর্তি করেন। অবশেষে গত মঙ্গলবার রাতে মারা যান তিনি।

জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম সমকালকে বলেন, শরিফ ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে। লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শরিফের ভাই লাশ নিতে এসেছেন। তাঁর কোনো অভিযোগ নেই।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park