সিলেট আলাপ ডেস্ক :সিলেটের জৈন্তাপুর সীমান্তের ১৩০১ নম্বর আন্তর্জাতিক পিলারের বাংলাদেশ অংশ তেলেঙ্গা এলাকায় বুধবার ভোরে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। লাশের সঙ্গে রয়েছে চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্রও।
স্থানীয়রা বুধবার বেলা ১১টার দিকে লাশ দেখতে পেয়ে ইউনিয়ন পরিষদের সদস্য আজির উদ্দিনকে জানান। আজির উদ্দিনের তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর থানা পুলিশ বিকেলে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানিয়েছেন, লোকটি বাংলাদেশি নাগরিক। তাঁর নাম শরিফ আহমদ (২১)। তিনি ভারতে মারা যাওয়ার ফলে আইনি জটিলতা এড়াতে তাঁর সহকর্মীরা লাশ বাংলাদেশ অংশে ফেলে রেখে যায়।
জানা যায়, শরিফ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপারতলা গ্রামের আহাদ মিয়ার ছেলে। চার মাস আগে তিনি বাড়ি থেকে সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় কাজের সন্ধানে আসেন। পরে সীমান্ত পেরিয়ে ভারতের জোয়াই এলাকায় গিয়ে নির্মাণ শ্রমিকের কাজ নেন। একটি ভবনে কাজ করতে গিয়ে ওপর থেকে পড়ে আহত হন শরিফ। সহকর্মীরা জোয়াই স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে ভর্তি করেন। অবশেষে গত মঙ্গলবার রাতে মারা যান তিনি।
জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম সমকালকে বলেন, শরিফ ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে। লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শরিফের ভাই লাশ নিতে এসেছেন। তাঁর কোনো অভিযোগ নেই।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066