1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

প্রধানমন্ত্রীর স ঙ্গে ভারতীয় বিমান প্রধানের সাক্ষাৎ

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিভেক রাম চৌধুরী।

মঙ্গলবার (ফেব্রুয়ারি ২৭) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুই প্রতিবেশি দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা প্রয়োজন। দারিদ্র্য এ অঞ্চলের প্রধান শত্রু উল্লেখ করে তিনি বলেন, দারিদ্র্য বিমোচনে তার সরকার সর্বাধিক সম্পদ ব্যয় করছে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে। যেখানে নতুন মানব সম্পদ তৈরি হচ্ছে। স্মার্ট বাংলাদেশে স্মার্ট সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন ভারতীয় বিমান বাহিনী প্রধান ভিভেক রাম চৌধুরী।

বাংলাদেশের ‘ফোর্সেস গোল ২০৩০’ এর কথা উল্লেখ করে ভারতীয় বিমান প্রধান বলেন, তারা বাংলাদেশ বিমান বাহিনীর কর্মীদের প্রশিক্ষণ সহযোগিতার পাশাপাশি যৌথ মহড়া করার উদ্যোগ নিয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ বিমান বাহিনীর উন্নতির জন্য তারা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

সৌজন্য সাক্ষাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park