1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বাংলাদেশ সফরে পূর্ণ শক্তির দ ল পাঠাচ্ছে অস্ট্রেলিয়া

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :বিপিএল শেষেই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই লঙ্কানদের বিরুদ্ধে সিরিজ খেলবে টাইগাররা। তবে এমন ব্যস্ততা শুধুমাত্র পুরুষদের জন্যই না। নারী ক্রিকেটেও আছে বড় ব্যস্ততা। বিপিএলের পর মার্চ-এপ্রিল মাসেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দেশের মেয়েরা। গতকালই সিরিজের সূচি চূড়ান্ত করেছে বিসিবি। এরইমধ্যে দল ঘোষণা করেছে অজিরা। বাংলাদেশের বিপক্ষে সিরিজে পূর্ণশক্তির দলই নিয়ে আসছে অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলির নেতৃত্বে দলে আসবেন তাহলিয়া ম্যাকগ্রা, ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, এলিস পেরিদের সবাই।

মূলত সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এই বৈশ্বিক আসরের প্রস্তুতি নিতেই অজি নারীদের এই সফর। ক্রিকেট অস্ট্রেলিয়ার হেড অব পারফরম্যান্স ফর উইমেন্স অ্যান্ড ন্যাশনাল সিলেক্টর শন ফ্লেগলার বলেন, সেপ্টেম্বরে বাংলাদেশে একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায়, এই সফরটি আমাদের খেলোয়াড়দের অভিজ্ঞতা অর্জনের এবং বছরের শেষের দিকে আমরা যে পরিস্থিতি এবং উইকেটের মুখোমুখি হতে পারি তার সঙ্গে পরিচিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ প্রদান করবে।’ উল্লেখ্য, প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এর আগে মাত্র একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি নারী দল, সেটি ছিল ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। আসন্ন সিরিজের ছয়টি ম্যাচের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের প্রথম ওয়ানডে ২১শে মার্চ। ২৪ ও ২৭শে মার্চ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩১শে মার্চ। সিরিজের বাকি দুই ম্যাচ ২রা ও ৪ঠা এপ্রিল।

অস্ট্রেলিয়া দল: অ্যালিসা হিলি (অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধুমাত্র টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, টায়লা ভ্লাইমিঙ্ক।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park