1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিয়ের জন্য টিভি উপস্থাপককে অপহরণ করেছিলেন সেই নারী

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :একত্রিশ বছর বয়সী নারী। উচ্চবিত্ত। বিলাসবহুল ফ্যাশনেবল জীবন যাপন করেন। একদিন টিভি দেখতে দেখতে ভালো লেগে যায় একটি টিভি চ্যানেলের উপস্থাপককে।

জীবনে যা চেয়েছেন তাই পেয়েছেন। অতএব এই উপস্থাপককেও তার পাওয়া চাই। কিন্তু বিদেশ গিয়েছিলেন। বিদেশ থেকে ফিরে ভুলে যান।

এরপর নিজে বিয়ে করার সিদ্ধান্ত নেন। বিবাহ বিষয়ক একটা ডিজিট্যাল ওয়েবসাইটে যেখানে বিয়ে ও পাত্র-পাত্রীর খোঁজখবর দেওয়া হয় সেখানে মেম্বার হয়ে দেখেন সেই টিভি উপস্থাপকের ছবি। এবার পাকা ডিসিশনই নিয়ে নেন বিয়ে করলে ওই উপস্থাপককেই করবেন। যোগাযোগ করেন উপস্থাপকের সঙ্গে। কথা বলতে থাকেন।
একপর্যায়ে বুঝতে পারেন, ওয়েবসাইটে পাত্রের প্রোফাইলে কেউ একজন নিজের ছবি ব্যবহার না করে ওই উপস্থাপকের ছবি ব্যবহার করেছেন।

এরপর তিনি প্রোফাইল ঘেঁটে ওই উপস্থাপকের ফোন নম্বর সংগ্রহ করেন। পরে একটি মেসেজিং অ্যাপ ব্যবহার করে ওই টিভি উপস্থাপকের সঙ্গে যোগাযোগ করেন সেই নারী। তখন জানতে পারেন, অন্য কোনো অচেনা ব্যক্তি ওই ওয়েবসাইটে পাত্রের প্রোফাইলে উপস্থাপকের ছবি দিয়েছেন। পাত্র-পাত্রীর ওয়েবসাইটে থাকা সেই অ্যাকাউন্ট আসলে ভুয়া। ওই টিভি উপস্থাপক তখন এ ব্যাপারে সাইবার অপরাধসংক্রান্ত পুলিশের কাছে অভিযোগ করেন।

কিন্তু হাল ছাড়ার পাত্রী নন সেই নারী। ক্রমাগত টিভি উপস্থাপককে মেসেজ দিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে ওই উপস্থাপক নারীর নম্বরটি ব্লক করে দেন।

এরপরই সেই নারী ওই উপস্থাপককে অপহরণের সিদ্ধান্ত নেন। গতকাল পুলিশ জি নিউজসহ বেশ কিছু গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে।

ইতোমধ্যে ভারতের হায়দরাবাদ থেকে সেই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই নারী মুখ খুলতে শুরু করেছেন।
পুলিশ জানায় ওই উপস্থাপকের গতিবিধির ওপর নজর রাখতে তাঁর গাড়িতে অবস্থান শনাক্তকারী একটি যন্ত্রও স্থাপন করেছিলেন ওই নারী। তিনি কয়েকজন অপহরণকারীও ভাড়া করেছিলেন।

পুলিশের ভাষ্য, ১১ ফেব্রুয়ারি চার ভাড়াটে অপহরণকারী ওই উপস্থাপককে অপহরণ করে সেই নারীর অফিসে নিয়ে যান। এরপর তাঁকে প্রচণ্ড মারধর করা হয়। জীবনশঙ্কায় পড়ে ওই উপস্থাপক তখন সেই নারীর প্রস্তাবে হ্যাঁ বলে দেন। এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে ওই উপস্থাপক উপ্পাল পুলিশ স্টেশনে গিয়ে লিখিত অভিযোগ করেন।
সেই নারীসহ চার অপহরণকারী এখন সবকিছু স্বীকার করছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park