1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ওমরাহ করতে যাওয়ার পথে প্রাণ গেল ২ নারীর

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই ওমরাহ যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আশাশুনি উপজেলার নওয়াপাড়া এলাকায় পিকআপ ও মহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের আরশাদ আলীর স্ত্রী ফজিলা খাতুন (৫০) ও একই এলাকার লক্ষ্মীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া বেগম (৫৫)।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার জানান, পাইকগাছা থেকে ছেড়ে আসা একটি মহেন্দ্র সাতক্ষীরার আশাশুনি নওয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাহেন্দ্রতে থাকা ওমরাহ যাত্রী ফজিলা খাতুন ও আছিয়া বেগম নিহত হন। এ সময় গুরুতর আহত হন তাদের সঙ্গে থাকা গজালিয়া গ্রামের আসাদ গাজীর ছেলে মিজানুর রহমান (৪৮), তার স্ত্রী রেশমা খাতুন (৩৮) ও আব্দুস সামাদ গাজীর ছেলে হুমায়ন কবির (৪৭)। আহতদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park