1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সৌদি আরবে রুম মেটের ছুরিকাঘাতে গোলাপগঞ্জের যুবক নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবে রুম মেটের ছুরিকাঘাতে রাবেল আহমদ (২৮) নামে সিলেটী এক যুবক নিহত হয়েছেন। শনিবার সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাবেল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর (শুকনা) গ্রামের ফারুক আহমদের ছেলে।

জানা যায়, রাবেল ও ওই যুবক দীর্ঘদিন থেকে একই রুমে থাকতো। শনিবার রান্না করাকে কেন্দ্র করে রাবেল ও তার রুম মেটের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাবেল রুম থেকে বেরিয়ে যায়। পরে তাকে রাস্তায় পেয়ে ওই যুবক উপর্যুপরি ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ঘটনার পর স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘাতককে গ্রেপ্তার করে। সে কুমিল্লা জেলার বাসিন্দা। তবে তাৎক্ষনিকভাবে তার নাম পরিচয় জানা যায় নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল।

সিলেট আলাপ/ প্রমি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park