1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টায় কলেজের কবি নজরুল ইসলাম মঞ্চে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের গভর্নিংবডির সভাপতি ফারজনা আক্তার মিতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।

বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

এছাড়া ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের গভর্নিংবডির সদস্য মোঃ রাহেল মিয়া সরদার, উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার, সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন,অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক সুপ্রতীক রায় তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুল হাছান চৌধুরী।

অনুষ্ঠান মালায় ১ম পর্বে ছিল অতিথি বৃন্দের আসন গ্রহণ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত, নবীনদের বরণ, স্বাগত বক্তব্য , ছাত্র/ছাত্রীদের বক্তব্য , সভাপতির বক্তব্য।

২য় পর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কলেজের প্রভাষক মুক্তাদির সোহেল ও নুরুন্নাহার। ৩য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park