1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নিত্যনতুন পন্থায় বাড়ছে ছিনতাই, এবার ‘বমিচক্র’

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :বাসে যাত্রী হয়ে উঠে পড়েন তারা। পরে তৈরি করেন কৃত্রিম জটলা। এরপর নির্দিষ্ট একজনকে করেন টার্গেট। প্রথমে কয়েকজন তাকে ঘিরে ধরেন। এরপর একজন তার ওপর বমি করে দেন। ফলে পরিচ্ছন্নতায় ব্যস্ত হয়ে পড়েন যাত্রী। তৈরি হয় সুযোগ। যাত্রীর ব্যাগ থেকে মূল্যবান জিনিস হাতিয়ে নিয়েই চম্পট। এভাবেই ছিনতাইয়ে নিত্যনতুন পরিকল্পনার সঙ্গে যোগ হয়েছে এই বমিচক্র।

রাজধানী ঢাকায় দিনদিন যখন বেড়ে চলেছে ছিনতাই, আর এই ছিনতাইয়ে যখন যোগ হচ্ছে নিত্যনতুন কৌশল, তখন মিলল এই বমিচক্রের সন্ধ্যান। গতকাল শুক্রবার তেজগাঁও থানার ফার্মগেট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে থেকে পুলিশের হাতে ধরা পড়েছে এ চক্রের দুই সদস্য।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুমন আল হাসান (২৯) ও মো. আবুল হোসেন (৪০)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়েছে বলেও জানান মহসিন।

মোহাম্মদ মহসিন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বাসের ভেতর যাত্রীর উপর বমি করে বিশেষ কৌশলে টাকা ছিনতাই করেন। তাদের সঙ্গে কিছু গাড়ি চালক ও হেলপার জড়িত। ছিনতাই করা টাকার একটি অংশ তাদেরও দিতে হয় বলে দাবি করেন গ্রেপ্তার দুজন।

মোহাম্মদ মহসিন আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা ঢাকার চিহ্নিত ছিনতাইকারী। তাদের গ্রুপে মোট পাঁচজন সদস্য রয়েছে। ছিনতাইয়ের সময় যদি তাদের কাউকে অন্য কেউ দেখে ফেলে বা ধরে ফেলে তখন বাকি সদস্যরা দেখে ফেলা ব্যক্তিকেই ছিনতাইকারী বলে মারধর করেন এবং পালিয়ে যান। ধরা খেলে বাকি সদস্যরা ছুরির ভয় দেখিয়েও পালিয়ে যান।

মহসিন জানান, এই চক্রের সদস্যরা নিয়মিত বাসে এই কাজ করেন। ফলে বেশ কিছু ড্রাইভার ও হেলপার তাদের চেনেন। এসব ড্রাইভার ও হেলপার তাদের সহযোগিতা করে এবং নিরাপদে বিভিন্ন স্থানে নামিয়ে দেয়। বিনিময়ে তাদেরও নির্দিষ্ট একটি ভাগ দেয় এসব ছিনতাইকারীরা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park