1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে কুটু মিয়া স্মৃতি পরিষদের বৃক্ষরােপণ ও বৃক্ষবিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

গোলাপগঞ্জ সংবাদদাতা :গোলাপগঞ্জে ‘হাজী কুটু মিয়া স্মৃতি পরিষদ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষবিতরণ করা হয়েছে। রোববার (৩০ জুলাই) দুপুরে উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের পানিয়াগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে নবগঠিত ‘হাজী কুটু মিয়া স্মৃতি পরিষদ’। এই পরিষদ এলাকার কৃষি ও কৃষকদের উন্নয়নে কাজ করবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচির শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানিয়াগা সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটির সভাপতি নাসির উদ্দীন জবলু, প্রধান শিক্ষক সন্তুস চন্দ্র দাস, স্কুল কমিটির সদস্য জবরুল ইসলাম জুনেল, শিক্ষিকা মোছা. হাজেরা বেগম, তোলনা রানী দাস ও ভূমিসন্তান বাংলাদেশ সমন্বয়ক আশরাফুল কবির।

এসময় হাজী কুটু মিয়া স্মৃতি পরিষদ সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন- হাজী মুহিব আলী, কয়ছর আহমদ, শাহাব উদ্দীন, আফজাল হোসেন, হাসান আহমদ, আমান আহমদ, মারজান আহমদ, সাব্বির আহমদ, মিজানুর রহমান মাহদী প্রমুখ।

আলোচনাপর্ব শেষে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ গাছ বিতরণ করা হয়।

সিলেট আলাপ/ প্রমি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park