1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে নারী বুকিং সহকারী আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে রেলওয়ের বুকিং সহকারী এক নারীকে আটক করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা রেলওয়ে পুলিশ বিমানবন্দর এলাকা থেকে টিকিট কালোবাজারির অভিযোগে ক্যান্টনমেন্ট রেলস্টেশনের বুকিং সহকারী সাথী আক্তারকে (৩৩) আটক করা হয়। সাথী প্রতিদিন স্টেশনে ডিউটিতে আসা মাত্রই নিজের বুকিং আইডি দিয়ে বিভিন্ন তারিখের, বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকেট কেটে নিজের কাছে রেখে দিতেন। এরপর ডিউটি শেষে কেটে রাখা টিকেটগুলো কৌশলে লুকিয়ে স্টেশন ছাড়তেন। পরবর্তীকালে টিকেটগুলো তার চক্রের কালোবাজারিদের কাছে সুবিধাজনক স্থানে গিয়ে হস্তান্তর করে বিনিময়ে লভ্যাংশের টাকা বুঝে নিতেন।

তিনি আরও জানান, এছাড়া দালালদের সরবরাহকৃত অজ্ঞাত নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর এবং নিজের বুকিং আইডি ব্যবহার করতেন। গোপনীয়তা রক্ষায় তারা হোয়াটসঅ্যাপে কথা বলতেন এবং গভীর রাতে বিমানবন্দর এলাকায় টিকিট ও অর্থের লেনদেন করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। বিস্তারিত আর ও তদন্ত করে দেখা হচ্ছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park