1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সুবর্ণচরে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ: আ’লীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :নোয়াখালীর সুবর্ণচরে ঘরের সিঁধ কেটে চুরি করতে ঢুকে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবুল খায়ের মুন্সিকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার কাদির হানিফ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন (প্রশাসন ও অর্থ) বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর তাকে সদর থেকে চরজব্বার থানায় আনা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

এর আগে এ ঘটনায় ভুক্তভোগী নারী (৩০) বাদী হয়ে গ্রেপ্তারকৃত সাবেক ইউপি সদস্য আবুল খায়ের মুন্সিকে প্রধান আসামি, আরও একজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত এক ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পরপর বিশেষ অভিযান পরিচালনা করে আবুল খায়ের মুন্সিকে গ্রেপ্তার করা হয়।

মামলার বাদীর অভিযোগ, রাতে হঠাৎ তার বসতঘরে আলো জ্বলে উঠলে তার ঘুম ভেঙে যায়। এ সময় তার মুখ চেপে ধরে ওড়না দিয়ে মুখ, হাত-পা বেঁধে ফেলে মুন্সি মেম্বার ও তার এক সহযোগী। পরে তারা তাকে ধর্ষণ করে। এ সময় অপর একজন পাশের কক্ষে গিয়ে তার বড় মেয়েকে ধর্ষণ করে। ঘটনার পর তারা বেরিয়ে যাওয়ার সময় স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যায়।

এদিকে সংগঠনবিরোধী কাজে জড়িত হওয়ায় সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আবুল খায়ের মুন্সি মেম্বারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park