1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

রাতে যা খেলেই ক ম বে ওজন!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ওজন একটু বেড়ে গেলেই অনেকেই প্রথমে খাওয়াই বন্ধ করে দেন। বেশিরভাগ মোটা মানুষের মধ্যেই রাতে খাওয়া বন্ধ করে দেওয়ার প্রবণতা দেখা যায়।

তবে দীর্ঘ সময় না খেয়ে থাকলে ওজন কমার পরিবর্তে শরীরের নানা ধরনের সমস্যা দেখা দেয়। এমনকি ওজন আরও বেড়ে যায়। তাই ওজন কমাতে এখন থেকে রাতের খাবার বন্ধ না করে বরং বেশি করে খান, পেটও ভরবে সঙ্গে ওজনও কমবে। সেই ম্যাজিক খাবারগুলো হচ্ছে:
* রাতে খাবারের পরে কয়েকটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ চেরি খান। দ্রুত ওজন কমবে

* সবজি বা সালাদ হিসেবে নিয়মিত খান ব্রোকলি

* হজমশক্তি বাড়িয়ে শরীরের অতিরিক্ত ওজনও কমাতে প্রতিরাতে এক কাপ গ্রিন-টি পান করুন

* চিকিৎসকের পরামর্শ নিয়ে রাতে একটি করে সেদ্ধ ডিম খেতে পারেন, ডিম কিন্তু ওজন বাড়ায় না। প্রোটিনের পরিমাণ বাড়ায় সঙ্গে ফ্যাট, ক্যালোরি বার্ন করতেও সাহায্য করে
* রাতে ঘুমাতে যাওয়ার ঘণ্টা দুই আগে পুষ্টিকর ও ভিটামিন সমৃদ্ধ একমুঠো পরিমাণে বাদাম খেলেও ওজন কমানো যায়

* রাতে রিচফুড খাওয়ার পরিবর্তে অল্প ভাত বা রুটির সঙ্গে বেশি ছোট মাছ, সবজি ও সালাদ খান। ঘুমানোর অন্তত কয়েক ঘণ্টা আগেই রাতের খাবার খেয়ে নিন।

রিচফুড ও মিষ্টি জাতীয় খাবার পছন্দের হলেও ওজন কমাতে চাইলে, মাসে দুই একবারের বেশি এগুলো খাওয়া যাবে না।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park