1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

প্রেসিডেন্ট হলে চীনের ওপর কঠিন শর্ত আরোপ, হুঁশিয়ারি ট্রাম্পের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী নভেম্বরের নির্বাচনে জিতলে তিনি চীনা পণ্যের ওপর আরও শুল্ক আরোপ করবেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ৬০ শতাংশ অতিরিক্ত শুল্ক হতে পারে।

ট্রাম্প বলেন, আমাদের এটি করতে হবে।
রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা ট্রাম্পের বিরুদ্ধে রয়েছে বেশ কয়েকটি অভিযোগ। এর মধ্যে ২০২০ সালের নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগও রয়েছে। তিনি অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন।

চীনের বিরুদ্ধে অন্যায় বাণিজ্য চর্চা এবং মেধা সম্পত্তি চুরির অভিযোগ দীর্ঘদিন ধরেই করে যাচ্ছেন সাবেক এ প্রেসিডেন্ট। তিনি বলেন, আপনি জানেন, স্পষ্টতই আমি চীনকে আঘাত করতে চাই না। আমি চীনের সঙ্গে মিলে থাকতে চাই। আমি মনে করি এটি অসাধারণ। কিন্তু তারা সত্যিই আমাদের দেশের সুবিধা নিয়েছে।

প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে একটি তিক্ত বাণিজ্য যুদ্ধের সূত্রপাত করেছিলেন। তখন তিনি শত শত বিলিয়ন ডলার মূল্যের চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করেন। ট্রাম্প প্রশাসন প্রথমে ২০১৮ সালে চীনা আমদানি রোধ করার লক্ষ্যে শুল্ক আরোপ করা শুরু করে।

সেই বছরের শেষের দিকে সামুদ্রিক খাবার থেকে রাসায়নিক পর্যন্ত পণ্যের শুল্ক বাড়ানো হয়। বেইজিং অবশ্য সয়াবিন, গম ও পৌলট্রিসহ মার্কিন আমদানির ওপর শুল্ক আরোপ করে প্রতিক্রিয়া জানায়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park