1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে গ্যালারিতে ফি র লো দর্শকদের ভিড়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটে খেলা মানেই গ্যালিরভর্তি দর্শক।আর সেটা যদি হয় সেই সিলেটের তাহলে তো কোনো কথাই নেই।সিলেটের মাঠে যেকোনো খেলায় দর্শকদের উপস্থিতি চোখে পড়ার মতো। এবারো তার ব্যাতিক্রম হয়নি।তবে সেটা হলো চতুর্থ দিনের দ্বিতীয় দিনে।

এবারের বিপিএলও বরাবর মতো বিভিন্ন সমালোচনা নিয়ে শুরু হয়। শুরুতেই ছিলো দর্শকহীন। আশা ছিলো সিলেট পর্বে দেখা মিলবে দর্শকদের। প্রাণ ফিরবে সিলেটে। ফিরলো তবে সহসাই নয়।

মঙ্গলবার সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি ঘুরে দেখা যায়, সিলেট স্টাইকার্স ও ফরচুন বরিশলারে ম্যাচ শুরু হওয়ার আগেই দর্শকরা লাইন ধরে মাঠে ঢুকছেন। প্রবেশ পথে লম্বা লাইন। হাতে সিলেট স্ট্রাইকার্সে ব্যানার। গালে শরীরে রঙ-তুলির আচঁড়ে ‘শুভ কামনা সিলেট’ এমন শুভ কামনা জানিয়ে সমর্থকদের ভীড়, ভিআইপি গ্যারারির কিছু অংশ বাদে তিল পরিমাণ জায়গা নেই।

সিলেট স্টাইকার্স ও ফরচুন বরিশালের মধ্যকার খেলায় টস জিতে সিলেটের অধিনায়ক মাশরাফি ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। মাঠে খেলোয়াড়রা ঢুকতেই দর্শকদের হৈ-হুল্লোরে মাতিয়ে তুলে স্টেডিয়াম। প্রতি বলে বলে সমর্থকদের প্রাণান্ত উচ্ছাসে যেন স্টেডিয়াম প্রাণ ফিরে পেয়েছে, প্রাণ ফিরে পেয়েছে ক্রিকেট।

এর আগে দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডারস ম্যাচে ৮ রানের জয় পেয়ে যায় রংপুর রাইডার্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ করে রংপুর। রান তাড়ায় ৬ উইকেটে ১৫৭ রান তুলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার বিপক্ষে এই জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এল রংপুর।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহদী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park