1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

এশিয়া কাপে বাংলাদেশের দুজন আম্পায়ার

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :বাংলাদেশের আম্পায়াররা সুযোগ পান না আন্তর্জাতিক মঞ্চে কাজ করার, এই আফসোস অনেকদিনের। যদিও ধীরে ধীরে দুয়ার খুলছে তাদের জন্য।

সম্প্রতি সুযোগ মিলছে ফ্র্যাঞ্চাইজি লিগেও। আগামী মাসের শেষদিকে হবে এশিয়া কাপ, এরপর অক্টোবরে ভারতে ওয়ানডে বিশ্বকাপ।
এই টুর্নামেন্টগুলোতে দল হিসেবে বাংলাদেশের বড় আশা। সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করবেন অন্তত দুজন, এমন আশা বিসিবির আম্পায়ারস কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুর। এশিয়া কাপে কোন দুজন যেতে পারেন, এ নিয়ে অবশ্য কিছু বলেননি।

মিঠু বলেন, ‘তারা তো মাত্র দিনক্ষণ ঠিক করেছে। যেহেতু গতবার আমাদের দুজন আম্পয়ার নিয়েছে দুজনই সফলতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেছে। তাদের নিয়ে কোনো অভিযোগ নেই, কিছু নেই। আমরা আশা করছি, ৯০ ভাগের মতো নিশ্চিত আবার আমাদের দুজন আম্পায়ার যাবে এশিয়া কাপে। ’

‘বিশ্বকাপ খুবই নিকটে। আশা করছি সেখান থেকেও প্রস্তাব আসবে। সাধারণত হয় কি ইমার্জিংয়ের ৫জন ও এলিট প্যানেলের ১২ জন মিলে কিন্তু ১৫ জন/১৬ জন (আম্পায়ার) নেয়। ওখানেও আমরা ৯০ ভাগ নিশ্চিত, সৈকতের যে পারফরম্যান্স, আমার মনে হয় বিশ্বকাপেও আমরা আশাবাদী হতে পারি। ’

আম্পায়ারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে জানিয়ে মিঠু বলেন, ‘বাড়ানো হয়েছে বিপিএলে। অলমোস্টে চার বছরে ডাবল করে দেওয়া হয়েছে। অন্যান্য প্রপোজাল আমরা দিচ্ছি। নতুন বাজেট এসেছে তো। এখন বোর্ড এপ্রুভ করবে। এটা বোর্ডে আলাপ হবে, তারা যে পরিমাণটা এপ্রুভ করে।

সিলেট আলাপ/ জুই

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park