1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কানাইঘাট শিয়ালাইন বিলের রায় বহালের দা বী তে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

কানাইঘাট সংবাদদাতা :কানাইঘাট উপজেলার চতুল পরগনার চৌদ্দ মৌজার কতিপয় লোকজন কর্তৃক মহামান্য হাইকোর্টের রায়কে অমান্য করে জোরপূর্বক ভাবে শিয়ালাইন বিলের বাঁধ কেটে পানি শুকিয়ে মাছ শিকারের প্রতিবাদে কানাইঘাটের গাছবাড়ী এলাকার দলইকান্দি আট মৌজার সর্বস্তরের লোকজনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় গাছবাড়ী চৌমোহনী পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আট মৌজার লোকজনের পাশাপাশি গাছবাড়ী এলাকার কয়েক’শ মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে আট মৌজার মুরব্বীয়ান, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে বলেন, বড়হাওর এলাকার বাউয়ারকান্দি মৌজায় অবস্থিত ৩’শ একরের শিয়ালাইন বিলের মালিকানা নিয়ে সম্প্রতি মহামান্য উচ্চ আদালত থেকে যে রায় প্রদান করা হয়েছে তা সম্পূর্ণ অমান্য করে চতুল পরগনার চৌদ্দ মৌজার কতিপয় লোকজন অমান্য করে আসছেন। উপজেলা প্রশাসন, শিয়ালাইন বিলের মালিকানার রায় নিয়ে যখন উভয় পক্ষের মুরব্বীয়ানদের নিয়ে বৈঠক করে যাচ্ছেন ঠিক সেই মুহুর্তে চতুল চৌদ্দ মৌজার কতিপয় লোকজন শিয়ালাইন বিলের বাঁধ কেটে মাছ শিকার সহ দেশীয় অস্ত্র-শস্ত্র মজুদ করে বিলের চারিদিকে ঘর-নির্মাণ করে সেখানে লোকজনদের জড়ো করা সহ ঢাকনাইল আট মৌজার লোকজনদের বিলের আশপাশে অবস্থিত তাদের মালিকানা জমিতে চাষাবাদে বাঁধা প্রদান, মারধর করে আসছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ শিয়ালাইন বিল এলাকা পরিদর্শন করে চতুল চৌদ্দ মৌজার লোকজনদের বিলের মালিকানার রায় নিয়ে আগামী ১লা মার্চ চলমান বৈঠকের আগে বিলের কোন ধরনের শ্রেণি পরিবর্তন, মাছ ধরার চেষ্টা এবং বাঁধ কেটে পানি অপসারনে নিষেধ করলেও তারা তা মানছে না। তারা শিয়ালাইন বিলের রায় অমান্য করে বিলের বাঁধ কেটে মাছ ধরার চেষ্টা সহ ঢাকনাইল আট মৌজার লোকজনদের নানাভাবে হুমকি দিয়ে আসছে।

এমতাবস্থায় মানববন্ধন থেকে ঢাকনাইল আট মৌজার লোকজন চতুল চৌদ্দ মৌজার কতিপয় লোকজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ শিয়ালাইন বিলের কেটে দেওয়া বাঁধ পুণঃনির্মাণ এবং বিলের পাশ থেকে ঘর সহ লোকজনদের উচ্ছেদ করার জন্য স্থানীয় প্রশাসন সহ সিলেটের উর্ধ্বতন প্রশাসনকে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানান। তা না হলে এ নিয়ে যেকোন এলাকায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বৃহত্তর গাছবাড়ী এলাকার অন্যতম মুরব্বী এমাদ উদ্দিন মানিক, দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ, বাবুল রানা চৌধুরী, ইউপি সদস্য সুলেমান আহমদ, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন সহ আরো অনেকে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// কুলসুমা

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park