1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সাভারে যাত্রীবেসে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

সাভার প্রতিনিধি:সাভারে যাত্রীবেসে চালককে নির্জন স্থানে নিয়ে কুপিয়ে রিকশা ছিনতাইয়ের ঘটনায় সাগর মিয়া (২২) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটোরিকশাটি (মিশুক) উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তার সাগর মিয়াকে প্রীজন ভ্যানে করে অন্যান্য আসামিদের সাথে আদালতে পাঠানো হয়েছে। এঘটনায় আরও দুইজন পলাতক রয়েছে বলে জানা গেছে।

এর আগে সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে সাভারের সোলেমান মার্কেট এলাকার একটি নির্জন স্থান থেকে অটোরিকশা চালককে কুপিয়ে রিকশা ছিনতাই করে তিন ছিনতাইকারী। এসময় ঘটনাস্থল থেকে একটি রাম দা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সাগর মিয়া সাভারের রেডিও কলোনীর ভাটপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি চিহ্নিত ছিনতাইকারী বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাভারের ছায়াবীথি এলাকায় দুইজন ছিনতাইকারী যাত্রীবেশে ভুক্তভোগী আব্দুল করিমের অটোরিকশায় ওঠেন। তারা ওই এলাকার সোলেমান মার্কেটে যেতে চান। কিছুদূর যেতেই পরিচিত বলে আরেকজন ছিনতাইকারীকে রিকশায় তুলেন নেন অপর দুই জন। রিকশাচালক তাকে সোলেমান মার্কেটে নিয়ে গেলে পুকুরপাড়ে নিয়ে যেতে বলেন। পুকুর পাড়ে যাওয়া মাত্রই যাত্রীবেসে থাকা ছিনতাইকারী রাম দা ও চাপাতি দিয়ে করিমকে ভয় দেখানোর চেষ্টা করে। রিকশাচালক প্রতিবাদ করলে তাকে কুপিয়ে অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়। স্থানীয়রা চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে মামলা দায়ের হলে পুলিশ গতকাল রাতে একজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে পাঠায়।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মজিবুর রহমান ভুঁইয়া বলেন, বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গতকাল সাগরকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// কুলসুমা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park