1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ঢাকা গেটে ক্যামেরাবন্দি হতে ছুটছে মানুষ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :রাজধানীতে নতুন করে দর্শনীয় স্থান হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে ‘ঢাকা গেট’। উদ্বোধনের একদিন যেতে না যেতেই ভ্রমণপ্রিয় মানুষ ভিড় করছে ঢাকা গেট দেখতে। একইসঙ্গে স্থানটিতে শুরু হয়েছে ছবি তোলার হিড়িক। ফটকটি সেলফিবন্দি করতে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ছুটছে মানুষ

সংশ্লিষ্টরা জানান, বহু বছরের অযত্ন ও অবহেলায় হারিয়ে যেতে বসেছিল ঐতিহাসিক ঢাকা গেট। নতুন করে সংস্কারের পর বুধবার স্থাপনাটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। তবে পুরনো আদলেই সংস্কার করা হয়েছে ফটকটি। এর আশেপাশে করা হয়েছে দর্শনার্থীদের বসার জায়গা। একইসঙ্গে মীর জুমলার আসাম অভিযানের ‘বিবি মরিয়ম’ কামানটিও ওসমানী উদ্যান থেকে এনে ঢাকা গেটের পাশে স্থাপন করা হয়েছে।

সরেজমিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বরের সামনে ঢাকা গেটে গিয়ে দেখা যায়, ফটকটি দেখতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ভিড় করছে মানুষ। ফটকটির সামনেই মেট্রোরেলের স্টেশন হওয়ায় অনেকে খুব সহজে ঢাকা গেট দেখতে আসছে। বসার জায়গায় থাকায় বসে আড্ডাও দিচ্ছেন।

এদিন দুপুরে ঢাকা গেট দেখতে পরিবার নিয়ে হাজির হন আজিমপুরের বাসিন্দা মো. সামাদ। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘আমার দুই ছেলে ও স্ত্রী নিয়ে দেখতে এলাম ঢাকা গেট। যদিও স্থাপনাটির অনেক ইতিহাস আছে। সেগুলো আমরা বইতে পড়েছি। নতুন রূপে সাজানো ঢাকা গেট দেখতে বেশ ভালো লাগছে।’

আমিনুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, ‘রিকশায় করে টিএসসির দিকে যাচ্ছিলাম। দোয়েল চত্বর পার হতেই চোখে পড়ল নতুন এই স্থাপনা। পরে জানলাম এটাই সেই ঢাকা গেট। পুরনো স্থাপনা নতুন রূপে সাজালে এত সুন্দর লাগে, সেটি এখানে না এলে বুঝতাম না।’

নাজমা বেগম নামের একজন দর্শনার্থী বলেন, ‘ঢাকায় খুব একটা বসার জায়গা নেই। এখানে কেউ এসে চাইলে একটু বসতে পারবে। আবার পুরো চত্বর ঘুরে দেখতে পারবে। এই রোড দিয়ে যাওয়া-আসা করার সময় যখন এই গেট নির্মাণ করতে দেখেছিলাম, তখন থেকেই এটা দেখার শখ ছিল। তাই আজ দেখতে এলাম।’

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park