1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

পাসপোর্ট অফিসে দুদকের হানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য ও গ্রাহক হয়রানির অভিযোগ খতিয়ে দেখতে গ্রাহক সেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম মুজিবর রহমান নামে একজন দালালকে হাতেনাতে আটক করে। একইসঙ্গে দালালদের সঙ্গে সম্পৃক্ততা থাকা ও ঘুষ লেনদেনের প্রমাণ পাওয়ায় তিন আনসার সদস্যকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে জানাবে পাসপোর্ট অধিদপ্তর।

তিন আনসার সদস্য হলেন— শামীম, আজিজুর রহমান ও নূর আলম।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুদকের ঢাকা প্রধান কার্যালয় থেকে সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, আবুল কালাম আজাদ, সুভাষ চন্দ্র মজুমদার ও রুহুল হকের সমন্বয়ে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযানে অংশ নেয়।

 

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য ও গ্রাহক হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক অভিযান পরিচালনা করে। এ সময় এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে সেবা নিতে গেলে দালালদের দৌরাত্ম্য দেখতে পায় এবং দালালদের সঙ্গে আনসার সদস্যদের যোগসাজশ পায়। টিম একজন দালালকে হাতেনাতে ধরে পরিচালক বরাবর নিয়ে যায়। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানা যায়।

দুদক আরও জানা যায়, প্রথমে ছদ্মবেশ ধারণ করে ৩ জন আনসার সদস্য ও একজন দালালকে অতিরিক্ত টাকা গ্রহণের তথ্য পাওয়া যায়। এ বিষয়ে বিভাগীয় পরিচালক আবদুল আল মামুনকে অবহিত করা হয়। দালালদের যোগসাজশের অপরাধে তিনজন আনসার সদস্যকে তাৎক্ষনিক চাকরি থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। সর্বশেষ অভিযোগের বিষয়ে বিস্তারিত রেকর্ডপত্র সরবরাহ করা হয়। এনফোর্সমেন্ট টিম দ্রুত কমিশন বরাবর এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রদান করবে বলে জানা গেছে।

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park