1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আরও শক্তিশালী হচ্ছে বাংলাদেশ-ভারত সম্পর্ক

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে বলে মনে করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

শ‌নিবার (২০ জানুয়া‌রি) চলমান ১৯তম জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। বৈঠক শেষে এক এক্স (সাবেক টুইটার) বার্তায় এ কথা বলেন জয়শঙ্কর।

এক্স পোস্টে জয়শঙ্কর বলেন, আজ কাম্পালায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছি এবং তার সাফল্য কামনা করেছি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। শিগগিরই তাকে (বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে) দিল্লিতে অভ্যর্থনা দেয়ার জন্য অপেক্ষা করছি।

এর আগে স্থানীয় সময় শনিবার বিকেলে ড. জয়শঙ্কর এ বৈঠকে ড. হাছান মাহমুদকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন ভূমিকায় অভিনন্দন জানান। উভয় নেতা পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় এবং দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করেন। তারা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন নয়াদিল্লি সফর নিয়েও আলোচনা করেন।

দ্বাদশ জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে। নতুন সরকারে হাছান মাহমুদকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে দেয়া হয়। তিনি প্রথম বিদেশ সফর উগান্ডা দিয়ে শুরু করেন। বর্তমানে তিনি কাম্পালায় অবস্থান করছেন।

আগামী মাসের ৭ তারিখ প্রথম দ্বিপাক্ষিক সফরে দিল্লি যাবেন হাছান মাহমুদ। দেশটিতে তার সফর তিন দিনের হতে পারে বলে গত বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজমান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park