1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

২৮৬ বিয়ে করে রেকর্ড গড়া সেই জাকির মারা গেছেন

  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :২৮৬ বিয়ে করে রেকর্ড গড়া কারাবন্দী জাকির হোসেন বেপারি ওরফে রাব্বি হোসেন চৌধুরী মারা গেছেন। শনিবার ভোর রাতে তিনি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জাকিরের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এস জয়শংকরের বৈঠক / ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে’
তিনি জানান, লালমনিরহাট আদিমারী উপজেলার দুর্গাপুর গ্রামের পনির হোসেনের সন্তান ছিলেন কারাবন্দী জাকির। অসুস্থবোধ করায় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে গত ৩১ ডিসেম্বর তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। তার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা ছিল। কারাগারে বিচারাধীন মামলার হাজতি হিসেবে ছিলেন (হাজতি নম্বর: ৬৩৩৬৬/২৩) তিনি।

তিনি জানান, জাকিরের শারীরিক অবস্থার অবনতি হলে সব নিয়ম মেনে গত বুধবার তাকে চিকিৎসার জন্য জেল থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টার দিকে মারা যান তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপালের মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, মিরপুরের এক তরুণীর করা ধর্ষণ মামলায় (২২-১১-১৮) জাকিরকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা-পুলিশ। তার বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় আরেক মামলা করেন মণিপুরি পাড়ার একটি ছাত্রী হোস্টেলের ২৬ বছর বয়সী এক নারী। অভিযোগের ভিত্তিতে জাকির ও তার সহযোগী জায়েদা আক্তার শাপলাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা-পুলিশ। পরে জাকিরকে রিমান্ডে নিলে জবানবন্দিতে পুলিশ জানতে পারে জাকির শুধু ধর্ষণ নয়, ১৪ বছরে বিয়ে করেছেন ২৮৬টি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজমান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park